News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Rape : ষাটোর্ধ বৃদ্ধের পাশবিক লালসার শিকার নয় বছরের শিশু কন্যা
Image

Rape : ষাটোর্ধ বৃদ্ধের পাশবিক লালসার শিকার নয় বছরের শিশু কন্যা

ধর্মনগর, ৯ ফেব্রুয়ারী৷৷ আবারো সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটলো উত্তর জেলার ধর্মনগর থানাধীন গঙ্গানগর এলাকাতে৷ ষাটোর্ধ বৃদ্ধের পাশবিক লালসার শিকার হল নয় বছরের এক শিশু কন্যা৷ এই ন্যাক্কারজনক ঘটনায় গোটা ধর্মনগর জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ ইতিমধ্যেই ধর্মনগর মহিলা থানার পুলিশ অভিযুক্ত নিপেন্দ্র ঘোষ(৬৩)কে গ্রফতার করেছে৷


জানা গেছে, উত্তর জেলার ধর্মনগর শহর এলাকার আবাসিক মা এবং নয় বছরের শিশু কন্যা দিন কয়েক পূর্বে বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে গঙ্গানগরে নিকট আত্মীয়ের বাড়িতে যান৷ মঙ্গলবার রাত আনুমানিক নয়টা নাগাদ নাবালিকা মেয়েটি সেখানে অন্যান্য ছেলে মেয়েদের সাথে খেলা করছিল৷ সেই সময় অভিযুক্ত নিপেন্দ্র ঘোষ নাবালিকা মেয়েটিকে সেলফি এবং কুরকুরের লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ নাবালিকা মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে৷ ততক্ষণে পালিয়ে যায় নিপেন্দ্র ঘোষ৷


খবর দেওয়া হয় ধর্মনগর মহিলা থানায়৷ মহিলা থানার পুলিশ অকুস্থলে ছুটে এসে তদন্ত শুরু করে৷ সাথে ধর্ষিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে  ধর্মনগর মহিলা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷ ধর্মনগর মহিলা থানার পুলিশ ৩৭৬ এবি আইপিসি এবং ৪ অফ পক্সো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে৷ তদন্তে নেমে অভিযুক্ত নিপেন্দ্র ঘোষকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে মহিলা থানার পুলিশ৷
জানা গেছে ধৃতের বাড়ি ধর্মনগর থানাধীন উত্তর গঙ্গানগরে৷ বুধবার সকালে সকল প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপার্দ করেছে পুলিশ৷ এদিকে নাবালিকা মেয়েটি বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে৷ তবে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি উঠছে শুভবুদ্ধিসম্পন্ন মহলে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top