News Flash

  • Home
  • প্রধান খবর
  • চাপ সৃষ্টির জন্য রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার চান্নির ভাইপো : খাড়গে
Image

চাপ সৃষ্টির জন্য রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার চান্নির ভাইপো : খাড়গে

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবে ভোটের আগে চাপ সৃষ্টির জন্য রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার করা হয়েছে চরণজিৎ সিং চান্নির ভাইপোকে। বললেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। খাড়গের কথায়, যদি কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকারই ছিল, তাহলে ৪-৫ মাসের মধ্যেই তা করা উচিত ছিল, একদিনে নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করা হয়েছে।

বালি পাচার মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপো ভূপিন্দর সিং হানিকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পঞ্জাবে। উল্লেখ্য, গত মাসেই বালি পাচার মামলায় পঞ্জাবের বিভিন্ন জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। সে সময়ও মুখ্যমন্ত্রীর আত্মীয়ের কাছ থেকে নগদ আট কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। নগদ টাকা, দামি হাতঘড়ি, মোবাইল, সোনা ইত্যাদি বাজেয়াপ্ত হয়। ইডি সূত্রের খবর, অবৈধ বালি পাচার মামলায় বৃহস্পতিবার প্রায় সারাদিন জলন্ধরে জেরা করা হয় ভূপিন্দর সিং হানিকে। দীর্ঘ জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারি প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “চান্নি একজন তফসিলি জাতের মুখ্যমন্ত্রী, তাঁরা (বিজেপি) তাঁকে বিরক্ত করতে এবং নিরাশ করতে চাইছে।”

Releated Posts

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026

মোদির ‘নিরাপদ ভারত’ ভাবনায় ২০২৬ সালেই ৫১ কুখ্যাত অপরাধীকে দেশে ফেরানো হয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নিরাপদ ও সুরক্ষিত ভারত’-এর লক্ষ্যে ২০২৬ সালে এখনও পর্যন্ত ৫১ জন কুখ্যাত…

ByByNews Desk Aug 24, 2026

সৌদি ফেরতদের লিঙ্গ বৈষম্যমূলক মনোভাবের রিপোর্টে ‘উদ্বেগজনক’ মন্তব্য শশী থারুরের

তিরুবনন্তপুরম, ২৪ আগস্ট (আইএএনএস): সৌদি আরব থেকে কেরলে ফিরে আসা অভিবাসীদের মধ্যে নারীর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক হিংসা নিয়ে তুলনামূলকভাবে…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top