করবুক, ২১ জানুয়ারি : করবুক থানা এলাকায় এক মহিলা গত ৬ দিন ধরে নিখোঁজ। নিখোঁজ মহিলার নাম খিচুড়ি চাকমা। তার বাড়ি শুকনাছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, খিচুড়ি চাকমা নামে ওই মহিলা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন নিকটাত্মীয়সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে কোন খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর ৬ দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত নিখোঁজ মহিলার কোন হদিস পাওয়া যায়নি। স্বাভাবিক কারণেই সংশ্লিষ্ট পরিবারের লোকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। অবিলম্বে নিখোঁজ মহিলাকে খুজে বের করার জন্য পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।

ছয় দিন ধরে নিখোজ মহিলা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















