News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত বরুণ গান্ধী, সুস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
Image

করোনা আক্রান্ত বরুণ গান্ধী, সুস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স) : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেল। আম জনতার পাশাপাশি হাই প্রোফাইল ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন করোনায়। এবার করোনা ধরা পড়ল বিজেপি সাংসদ বরুণ গান্ধীর। রবিবার সকালে নিজেই টুইট করে একথা জানান পিলভিটের বিজেপি সাংসদ। তিনি লেখেন, তাঁর শরীরে উপসর্গ ভালোই বোঝা গিয়েছে।

কিছুদিন আগে নিজের লোকসভা কেন্দ্র পিলভিটে যান বরুণ। সেখান গিয়ে সংক্রামিত হন তিনি। বরুণ জানিয়েছেন, ‘পিলভিটে তিনদিন থাকার পর আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা এখন করোনার তৃতীয় ঢেউ এবং ভোট প্রচারের মাঝামাঝি রয়েছি। নির্বাচন কমিশনের উচিৎ ভোটের প্রার্থী এবং রাজনৈতিক কর্মীদের বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করা।
রবিবারই করোনা মুক্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এদিন তিনি টুইট করে লেখেন, ‘করোনা থেকে সুস্থ হয়ে আবার ফিরে আসছি আমি।’ এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন কেজরি। তবে তাঁর উপসর্গ অনেক মৃদু ছিল৷ বাড়িতে আইসোলেশনে ছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top