News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের মুরীতে প্রবল তুষারপাতে মৃত বেড়ে ২১

পাকিস্তানের মুরীতে প্রবল তুষারপাতে মৃত বেড়ে ২১

ইসলামাবদ, ৯ জানুয়ারি (হি.স) : গত দু’দিন ধরে উত্তর পাকিস্তানে প্রবল তুষারপাত হচ্ছে। মুরী শহরে ঘুরতে গিয়ে তুষারপাতে আটকে পড়েন কয়েক হাজার পর্যটক। রাস্তার উপর বরফ জমে যাওয়ায় পর্যটকদের বহু গাড়ি আটকে পড়ে।

গত দু’দিন ধরে টানা তুষারপাতে গাড়ি-সহ বরফের নীচে আটকে পড়েন বহু পর্যটক। সেই ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে বলে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে রাস্তায় আটকে পড়া বহু পর্যটকরে কাছে পৌঁছনো যাচ্ছে না বলেও জানা গিয়েছে। এই মুহূর্তে মুরী শহরের তাপমাত্রা হিমাঙ্কের ৮ ডিগ্রি সেলসিয়াস নীচে। পর্যটকদের উদ্ধারের জন্য সেনা ডাকা হয়েছে। শনিবার রাতের মধ্যেই এক হাজারের বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে এখনও এক হাজারেরও বেশি গাড়ি তুষারপাতের জেরে আটকে। রাস্তায় চার ফুট বরফ জমে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ মন্ত্রী।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top