News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত দুই কমিটির তদন্তে স্থগিতদেশ সুপ্রিম কোর্টের
Image

প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত দুই কমিটির তদন্তে স্থগিতদেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স) : প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কেন্দ্র ও পঞ্জাব সরকারের কমিটির তদন্তে স্থগিতদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার পর্যন্ত তদন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সমস্ত নথিপত্র সংরক্ষিত করে রাখার কথাও বলা হয়েছে। এ ব্যাপারে পঞ্জাব সরকার, কেন্দ্র ও রাজ্যের এজেন্সিগুলিকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে।বুধবার কৃষকদের একাধিক সংগঠন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল। ঘটনাস্থল পঞ্জাবের ভাতিন্দা থেকে হুসেইনিওয়ালা যাওয়ার পথে পিয়ারেনা গ্রামের কাছে। গ্রামের কাছে সড়কের উপর একটি ফ্লাইওভারে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করেন। ভাতিন্দা থেকে হুসেইনিওয়ালা যাওয়ার পথে অবরোধে আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়।

কনভয় এগিয়ে আসতে দেখেই সবুজ-লাল পতাকা হাতে বিক্ষোভকারীরা রাস্তার দখল নেয় এবং স্লোগান দিতে থাকেন। কৃষকদের বিক্ষোভের কারণে ১৫-২০ মিনিট ধরে অপেক্ষা করে, শেষপর্যন্ত সভাস্থলে না গিয়ে, ভাতিন্দা বিমানবন্দরে ফিরে যান প্রধানমন্ত্রী। এই ঘটনাকেই নিরাপত্তার বড়সড় গাফিলতি বলে দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পঞ্জাব সরকারের কাছে রিপোর্টও চায় কেন্দ্র।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা লঙ্ঘন নিয়ে কেন্দ্রের কাছে শুক্রবার রিপোর্ট জমা দেয় পঞ্জাব সরকার। কেন্দ্রকে পাঠানো রিপোর্টে পঞ্জাব সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে একটি এফআইআর রুজু হয়েছে। রাজ্য সরকারের তরফে একটি কমিটিও গঠন করা হয়। ওই কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top