News Flash

  • Home
  • Uncategorized
  • ফাসিতে গৃহবধুর আত্মহত্যা
Image

ফাসিতে গৃহবধুর আত্মহত্যা

বিশালগড়, ৩১ ডিসেম্বর : বিশালগড়ের ব্রজপুর আমতলী এলাকায় এক উপজাতি গৃহবধূ আত্মহত্যা করেছে। আত্মঘাতী গৃহবধূর নাম ইমেলী দেববর্মা।

জানা গেছে, গতকাল রাতে নিজ ঘরেই গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ওই ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন চিৎকার চেচামেচি শুরু করেন। চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। খবর পাঠানো হয় বিশালগড় মহিলা থানায়। খবর পেয়ে মহিলা থানার পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার বাপের বাড়ির লোকজন জানিয়েছেন, তাঁদের পরিবারে তেমন কোনো ঝামেলা ছিল না। কিন্তু কেন ওই গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top