News Flash

  • Home
  • Uncategorized
  • পরকীয়া প্রেমে আসক্ত স্ত্রী পালালো প্রেমিকের হাত ধরে, অবসাদে স্বামীর আত্মহত্যার চেষ্টা
Image

পরকীয়া প্রেমে আসক্ত স্ত্রী পালালো প্রেমিকের হাত ধরে, অবসাদে স্বামীর আত্মহত্যার চেষ্টা

আগরতলা, ৩১ ডিসেম্বর : পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী। ঘটনা রাজধানী আগরতলা শহর এলাকায়। বটতলা ওভার ব্রিজ থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। ওভার ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাওয়ায় তার দুটি পা ভেঙ্গে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

ওই ব্যক্তি জানান, তাঁদের সন্তান রয়েছে। অথচ, স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত হয়ে এক যুবকের সঙ্গে পালিয়ে গেছে। তাতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। সে কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে ওভার ব্রিজের উপর থেকে ঝাপ দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য ইদানীংকালে পরকীয়া প্রেমে আসক্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে।তাতে বহু সংসার ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে।এ ধরনের কার্যকলাপ নিঃসন্দেহে সামাজিক অবক্ষয়ের অন্যতম নজির।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top