News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে ১৫ জানুয়ারি অবধি লাগু ১৪৪ ধারা, আরও অনেক বিধিনিষেধ
Image

মুম্বইয়ে ১৫ জানুয়ারি অবধি লাগু ১৪৪ ধারা, আরও অনেক বিধিনিষেধ

মুম্বই, ৩১ ডিসেম্বর (হি.স.): প্রথমে ঠিক হয়েছিল আগামী ৭ জানুয়ারি অবধি মুম্বইয়ে লাগু থাকবে ১৪৪ ধারা। কিন্তু, শুক্রবার তা বাড়িয়ে আগামী ১৫ জানুয়ারি অবধি করা হয়েছে। অর্থাৎ, নতুন বছরেই শুরুতেই কঠোর বিধিনিষেধের মধ্যে থাকতে হবে মুম্বইয়ের নাগরিকদের। বর্ষবরণের উৎসবে আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী কিছু দিন মুম্বইয়ে আরও অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মুম্বই পুলিশের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি অবধি মুম্বইয়ে বাড়ানো হয়েছে ১৪৪ ধারার মেয়াদ। বিকেল পাঁচটা থেকে পরবর্তী দিন সকাল পাঁচটা পর্যন্ত সৈকত, খোলা মাঠ, সমুদ্রের সামনে, প্রমোনেড, গার্ডেন, পার্ক অথবা অন্যান্য পাবলিক স্থানে যেতে নিষেধ করা হচ্ছে।

উল্লেখ্য, মহারাষ্ট্রে গত কয়েক দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-সংক্রমণ। ওমিক্রনে আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। শুধুমাত্র মহারাষ্ট্রের ওমিক্রনে সংক্রমিত ৪৫০ জন। এমতাবস্থায় বর্ষবরণ উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন, এখানেই শেষ নয় সংক্রমণ ঠেকাতে মুম্বই শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৩০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মুম্বইয়ে লাগু থাকবে ১৪৪ ধারা, এই সময়ের মধ্যে আয়োজন করা যাবে না কোনও অনুষ্ঠান। ঘরে হোক বা রেস্তরাঁ, বার, পাব— কোথাও কোনও পার্টির আয়োজনও করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে মহামারি আইন এবং ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top