News Flash

  • Home
  • Uncategorized
  • Delhi: প্রবল শীতে কাঁপছে দিল্লি, কনকনে ঠাণ্ডায় জবুথবু পঞ্জাব ও হরিয়ানা
Image

Delhi: প্রবল শীতে কাঁপছে দিল্লি, কনকনে ঠাণ্ডায় জবুথবু পঞ্জাব ও হরিয়ানা

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): বছরের শেষ দিন প্রবল শীতে কাঁপল রাজধানী দিল্লি। কনকনে ঠাণ্ডায় জবুথবু দিল্লি সংলগ্ন পঞ্জাব ও হরিয়ানাও। শীতের আমেজ বজায় রয়েছে উত্তর প্রদেশ ও বিহারে। শুক্রবার সকালে দিল্লির সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি, পালামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। শীতের পাশাপাশি এদিনও দিল্লির বাতাস ছিল ধোঁয়াশাচ্ছন্ন। এদিন সকালে দিল্লির বাতাসে সার্বিক দূষণের মাত্রা ছিল ৩০৮।

হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে পঞ্জাব ও হরিয়ানাও। হরিয়ানার হিসাবে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস। শীতে জবুথবু কারনাল, রোহতক, গুরুগ্রাম, ফতেহবাদ, পাঁচকুলা প্রভৃতি জেলা। চন্ডীগড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি। শীত জাঁকিয়ে পড়েছে পঞ্জাবেও। পঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, পাটিয়ালা, ফরিদকোট সর্বত্রই হাড় কাঁপানো ঠাণ্ডা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top