News Flash

  • Home
  • Uncategorized
  • শিলিগুড়িতে প্রার্থী বদল না করলে ভোট বয়কটের হুঁশিয়ারি তৃণমূল কর্মীদের
Image

শিলিগুড়িতে প্রার্থী বদল না করলে ভোট বয়কটের হুঁশিয়ারি তৃণমূল কর্মীদের

শিলিগুড়ি, ৩১ ডিসেম্বর (হি. স.) : শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদল না করা হলে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন তৃণমূল কর্মীদের একাংশ। শুক্রবার সকালে ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পথে নেমে দলের বিরুদ্ধে সুর চড়ান একাধিক তৃণমূল কর্মী।

জানা গেছে, শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে প্রতুল চক্রবর্তীকে। অন্যদিকে এই ওয়ার্ডের পুরনো নেতা বিকাশ সরকারকে ছেঁটে ফেলেছে দল। বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের অভিযোগ, গৌতম দেবের অনুগামী বিকাশকে টিকিট না দেওয়ার পিছনে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের ভূমিকা রয়েছে। তাঁর প্রস্তাবেই এই তালিকা তৈরি হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা। প্রার্থী বদলের প্রতিবাদে এদিন সকাল থেকে ২৪ নম্বর ওয়ার্ড সরগরম। শিলিগুড়িতে গৌতম দেবের অনুগামী যুব তৃণমূলের রাজ্য সম্পাদক বিকাশ সরকারকে প্রার্থী না করায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে তৃণমূলের অন্দরে। শুক্রবার স্থানীয় ভারতনগরে এ নিয়ে বিক্ষোভে শামিল হন বিকাশ সরকারের অনুগামীরা। বৃহস্পতিবার রাতে প্রার্থী তালিকা প্রকাশের পর এদিন সকালে বিক্ষোভ শুরু হয় ভারতনগর এলাকায়। বিকাশ সরকারের অনুগামীদের দাবি, প্রার্থী করতে হবে বিকাশ সরকারকেই। না হলে ভোট বয়কটের হুমকি দেন তাঁরা। বিকাশ সরকার জানান, “আমি প্রার্থী হবো জেনে প্রস্তুতিও শুরু করেছিলাম। কিন্তু দল অন্য কাউকে যোগ্য মনে করেছে

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top