News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: বর্ষশেষে ওমিক্রনের থাবা, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৭০
Image

Omicron: বর্ষশেষে ওমিক্রনের থাবা, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৭০

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স) : আজ ২০২১ সাল বিদায় নিচ্ছে অস্বস্তি বাড়িয়ে। নতুন বছরের জন্য রইল সতর্কতার বার্তা। মহামারী করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রনের আতঙ্কে এখন দেশ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন। পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪। বৃহস্পতিবারও যা ছিল ১৩ হাজারের বেশি। একদিনে করোনার বলি দেশের ২২০ জন। তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৭০। তবে এর বিরুদ্ধে লড়াইয়েও খুব পিছিয়ে নেই ভারত। করোনা ভাইরাসে কবল থেকে সুস্থতার হার ৯৮.৩৬ শতাংশ।

ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। দিল্লি এবং মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ যে ভাবে লাফিয়ে বাড়ছে তা নিয়েও যথেষ্ট উদ্বেগ রয়েছে। এর মধ্যে যদি বর্ষবরণ উৎসবে রাশ টানা না যায় তা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের মধ্যে ওমিক্রন আক্রান্ত সবথেকে বেশি দিল্লি এবং মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১৯৮ জন নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি দৈনিক করোনা সংক্রমণও লাফিয়ে বেড়ে হয়েছে পাঁচ হাজার ৩৬৮। যা বৃহস্পতিবারের তুলনায় ৩৭ শতাংশ বেশি। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত নেমেছিল ৫০০-র আশপাশে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top