News Flash

  • Home
  • Uncategorized
  • আজ বর্ষবরণের রাতে কলকাতায় কড়া নজরদারি পুলিশের, মাস্ক না পরলেই ব্যবস্থা
Image

আজ বর্ষবরণের রাতে কলকাতায় কড়া নজরদারি পুলিশের, মাস্ক না পরলেই ব্যবস্থা

কলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স) : বর্তমানে রাজ্যের করোনা ক্রমশ বেড়ে চলেছে। বৃহস্পতিবার এক লাফে তা বেড়ে ছাড়াল দু’হাজারের গণ্ডি। মৃত্যু হয়েছে ১২ জনের। কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় হাজারের গণ্ডি পার করেছে। এহেন অবস্থায় শহরকে সচেতন করার পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। বর্ষশেষেও মাইকিং করে সাধারণকে সচেতন করার কাজ করবে কলকাতা পুলিশ। তাছাড়া পার্ক স্ট্রিটে ঘুরতে আসা মানুষদের ক্ষেত্রে ‘নো মাস্ক নো এন্ট্রি’ নীতি নেওয়া হয়েছে। এছাড়াও বিড়লা প্ল্যানেটোরিয়াম, গির্জা, নন্দন, চিড়িয়াখানা সহ সমস্ত দর্শনীয় স্থানের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকরী। কলকাতার রাজপথে মাস্ক ছাড়া কেউ বেরলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ প্রশাসন।

লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে, আজ ৩১ ডিসেম্বর তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে শহরে। পার্ক স্ট্রিটে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ওই এলাকা সহ গোটা শহরে কড়া নজরদারি চালাবে পুলিশ। তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। পাশাপাশি, শহরজুড়ে পেট্রোলিং চালানো হবে। ১৫টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকছে শহরে। কারও কোনও সমস্যা হলে ওই অ্যাসিস্ট্যান্স বুথের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top