News Flash

  • Home
  • Uncategorized
  • Congress : কংগ্রেসের উদ্যোগে প্রশিক্ষণ শিবির
Image

Congress : কংগ্রেসের উদ্যোগে প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩০ ডিসেম্বর৷৷ কংগ্রেস আবার তাদের ইনিংস নুতন করে শুরু করতে চাইছে৷ এবার কংগ্রেস এর লক্ষ কর্মীদের সঠিক রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া৷ এই লক্ষেই আজ কল্যাণপুর কংগ্রেস ভবনে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহার নেতৃত্বে৷ এই বৈঠকে স্থির হয় আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি খোয়াই কংগ্রেস ভবনে কংগ্রেস এর প্রতিটি ব্লক থেকে ১৫ জন করে কর্মী কে রাজনীতির পাঠ দেওয়া হবে৷ যার নাম দেওয়া হয়েছে রাজনৈতিক প্রশিক্ষণ শিবির৷


খোয়াই জেলা তে কংগ্রেস এর ছয়টি ব্লক রয়েছে৷ ফলে মোট প্রশিক্ষণ নেবেন ৯০ জন৷ আজকের খোয়াই জেলা কংগ্রেস এর বিশেষ বৈঠকে জেলা সভাপতি বিক্রম কিশোর সিনহা ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক রাখাল তরফদার, সহ সভাপতি তরণী দেববর্মা, কল্যাণপুর ব্লক কংগ্রেস সভাপতি সাধন চন্দ্র মল্লিক, খোয়াই ব্লক সভাপতি যতীন্দ্র গোপ, সহ ছয়টি ব্লক কংগ্রেস এর সভাপতিরা৷ এখন পর্যন্ত ঠিক আছে যে ওই রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷


যারা প্রশিক্ষণ দেবেন তারা সবাই খোয়াই এর বাইরে থেকে আসবেন৷ মূলত স্বাধীনতা সংগ্রামের সময় ও পরে জাতীয় কংগ্রেস এর কি ভূমিকা ছিলো এবং কংগ্রেস ও আর এস এস এর চিন্তাধারায় কি তফাৎ সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে৷ খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা জানান কংগ্রেস বলে দেশ কে ধর্মনিরপেক্ষতার মাধ্যমে জুড়ে দাও৷ আর অন্য দিকে আর এস এস এর কাজ হলো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা৷ কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি পালন করে কিন্তু মানুষ জানে বর্তমানের শাসক দলের ইস্তেহার ও এর বাস্তবায়নের কথা৷ মানুষ জানে জি ডি পি গ্রোথ রেইট এর কথা ও৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top