News Flash

  • Home
  • Uncategorized
  • ২ জানুয়ারী আসছেন অভিষেক, প্রস্তুতি সভা করল তৃণমূল
Image

২ জানুয়ারী আসছেন অভিষেক, প্রস্তুতি সভা করল তৃণমূল

আগরতলা, ৩০ ডিসেম্বর : দুদিনের রাজ্য সফরে আগামী ২ জানুয়ারী আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে দলের তরফ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের লালবাহাদুরস্থিত ক্যাম্প অফিসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় তাঁর দুদিনের রাজ্য সফরকে ঘিরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রস্তুতি সভা শেষে সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন।

সুবল বাবু বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে দুদিনের কর্মসূচিতে অংশ নেবেন। রাজ্যে  এসেই তিনি চৌদ্দ দেবতার মন্দিরে গিয়ে আশীর্বাদ গ্রহণ করবেন। বিগত পুর নির্বাচনের আগে এবং পরে যেসব তৃণমূল কংগ্রেস নেতা কর্মী আক্রান্ত হয়েছেন তাদের সম্পর্কে তিনি বিস্তারিত খবর নেবেন এবং তাদের সঙ্গে দেখা করবেন। রাজ্যে অবস্থানকালে তিনি রাজ্য স্টিয়ারিং কমিটির বর্ধিত সভায় অংশ নেবেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতেই রাজ্যে পরবর্তী রাজনৈতিক রণকৌশল চূড়ান্ত করা হবে।

সুবলের কথায়, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের ওপর হামলা ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার প্রতিবাদে আগামী পাচ জানুয়ারি মহাকরণ অভিযান করা হবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top