News Flash

  • Home
  • Uncategorized
  • ছুরিকাঘাতে নিহত যুবক, খুনি গ্রেফতার

ছুরিকাঘাতে নিহত যুবক, খুনি গ্রেফতার

আগরতলা, ৩০ ডিসেম্বর : রাজধানী আগরতলা শহরের দূর্গা চৌমুহনী এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম বিজয় দাস। তিনি পেশায় মাংস বিক্রেতা। তাঁকে হত্যায় অভিযুক্ত যুবকের নাম বিশাল ঋষি দাস। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গণপ্রহারে ওই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। তাকে জিবি হাসপাতালে পুলিশের নজরদারিতে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দূর্গা চৌমুহনী সহ পার্শ্ববর্তী এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। জানা গেছে, বিশাল ঋষি দাস নামে অভয়নগর ঋষি কলোনি এলাকার এক যুবক তার প্রতিবেশী বিজয় দাসকে দূর্গা চৌমুহনী বাজারে ছুরিকাঘাত করেছে। তার পেটে একাধিক আঘাত রয়েছে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত বিশাল ঋষি দাসকে আটক করে উত্তম-মধ্যম দেন। এদিকে স্থানীয় লোকজনরা আগরতলা পশ্চিম থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত যুবককে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে গেছে।

অপরদিকে ছুরিকাঘাতে আহত যুবক বিজয় দাসকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইজিএম হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মাংস বিক্রেতা বিজয় দাসের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই দূর্গা চৌমুহনী সহ তার নিজ বাড়ি এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের তরফ থেকে অভিযুক্ত বিশাল ঋষি দাসের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। পূর্ব কোন বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top