News Flash

  • Home
  • Uncategorized
  • ফের গাজা উদ্ধার, বাজার মূল্য আড়াই কোটি টাকা, ধৃত দুই
Image

ফের গাজা উদ্ধার, বাজার মূল্য আড়াই কোটি টাকা, ধৃত দুই

আগরতলা, ৩০ ডিসেম্বর : ধলাই জেলার আমবাসার কাঠালবাড়ি এলাকায় একটি কন্টেইনার গাড়ি আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। গাড়ির চালক এবং সহ চালককে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমবাসা ট্রাফিক পুলিশ কাঠালবাড়ি এলাকায় ওত পেতে বসে থেকে একটি কন্টেইনার গাড়ি আটক করেছে। তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, ওই কন্টেনার গাড়িতে করে গাজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবরের ভিত্তিতে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে যথারীতি গাড়ির ভিতরে মজুত রাখা প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা গাজার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।

ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটি আটক করার পর গাড়ির চালক ও সহ চালক গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেছিলেন। তখনই ট্রাফিক পুলিশ তাদের পেছনে ধাওয়া করেন। স্থানীয় লোকজনও ট্রাফিক পুলিশের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যথারীতি গাড়ির চালক ও সহ চালককে আটক করা সম্ভব হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক আসিস দাশগুপ্ত এবং ট্রাফিক ডিএসপি সুনীল মুড়াসিং ঘটনাস্থলে ছুটে আসেন। মহকুমা পুলিশ আধিকারিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান। তিনি জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় তারা জড়িত রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হবে। তাদের  সন্ধানে তৎপরতা অব্যাহত থাকবে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top