News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারাল ভারত
Image

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারাল ভারত

সেঞ্চুরিয়ন, ৩০ ডিসেম্বর (হি.স) : ভারত প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে লাঞ্চের পর ১৯১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারত প্রথম ইনিংসে ৩২৭ রান করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকার দল তাদের প্রথম ইনিংসে মাত্র ১৯৭ রান করতে পারে। ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ১৭৪ রান করে এবং দক্ষিণ আফ্রিকার সামনে ৩০৫ রানের লক্ষ্য রাখে।

পঞ্চম দিনে চার উইকেটে ৯৪ রানে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের পঞ্চম বলে মহম্মদ শামিকে চার মেরে দলকে তিন অঙ্কে নিয়ে যান অধিনায়ক ডিন এলগার। মোট ১৩০ রানে এলগার (৭৭) বুমরাহের হাতে এলবিডব্লিউ হয়ে দক্ষিণ আফ্রিকাকে দিনের প্রথম ধাক্কা দেন এবং ইনিংসের পঞ্চম ধাক্কা দেন। কুইন্টন ডি কক (২১) মোট ১৬১ রানে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে দক্ষিণ আফ্রিকাকে ষষ্ঠ ধাক্কা দেন। এর পর মহম্মদ শামি ভায়ান মুল্ডারকে (১) মোট ১৬৪ রানে বোল্ড করে ভারতকে সপ্তম সাফল্য এনে দেন। ১৯০ রানের মোট স্কোরে মার্কো জনসনকে (১৩) প্যাভিলিয়নে পাঠিয়ে ভারতকে অষ্টম সাফল্য এনে দেন শামি। এরপর অশ্বিন কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিডি প্যাভিলিয়নে পাঠিয়ে ভারত ১১৩ রানের জয় পেল। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top