News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা নির্বাচন : মণিপুরে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
Image

বিধানসভা নির্বাচন : মণিপুরে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

ইমফল, ৩০ ডিসেম্বর (হি.স.) : নির্ধারিত সূচি অনুযায়ী ইমফলে এসে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ বৃহস্পতিবার ইমফল বিমানবন্দরে জেপি নাড্ডাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহ, প্রদেশ সভানেত্রী শারদা অধিকারিমায়ুম দেবী, সাধারণ সম্পাদক (প্রশাসন) হনরেইখুই কাশুং সহ দলের কয়েকজন মন্ত্রী ও বিধায়ক।

বিমানবন্দর থেকে দলের সর্বভারতীয় সভাপতি সোজা চলে গেছেন কাকচিং শহরে। সেখানে যুব সমাবেশে ভাষণ দিয়েছেন নাড্ডা। কাকচিং থেকে রাজধানী ইমফলে ফিরে এসে দলীয় সভায় মিলিত হবেন তিনি।

প্রসঙ্গত, আসন্ন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী মণিপুর সফরে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনের আগে আজ রাজ্যে ফের এসেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এর আগে গত ২৪ তারিখ জেপি নাড্ডা ইমফলে এসে দলীয় এক বৈঠকে বসেছিলেন। এছাড়া ওইদিন তিনি নির্বাচনী সমাবেশে ভাষণও দিয়েছিলেন।উল্লেখ্য, আগামী বছর ২০২২ সালের মার্চে খুব সম্ভব ৬০ সদস্যের মণিপুর বিধানসভা নির্বাচন। ২৯১৭ সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল বিজেপি। জোট শরিকরা যথাক্রমে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), নাগা পিপলস ফ্রন্ট এবং লোক জনশক্তি পার্টি (এলজেপি)। সম্প্রতি কয়েকজন কংগ্রেস নেতার দলত্যাগ এবং বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর বিধানসভায় সংখ্যা কমে হয়েছে ৫২। এর মধ্যে বিজেপির ২৭ এবং কংগ্রেসের ১৭, এনপিপি-র চার, এনপিএফ-এর চার, একজন এলজেপি-র বিধায়ক রয়েছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল নয়াদিল্লিতে মণিপুরের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী তথা ন্যাশনাল পিপলস পার্টি-র নেতা লেটপাও হাওকিপ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top