শ্রীনগর, ৩০ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরে বিগত ৩০ বছরের মধ্যে এই প্রথমবার ২০০-র নেচে নেমে এসেছে সক্রিয় জঙ্গির সংখ্যা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার। আইজিপি জানিয়েছেন, চলতি বছর ১২৮ জন স্থানীয় জঙ্গি সন্ত্রাসবাদী কার্যকলাপে যোগ দিয়েছিল, ইতিমধ্যেই তাদের মধ্যে এনকাউন্টারে নিকেশ হয়েছে ৭৩ জন জঙ্গি এবং ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আইজিপি আরও জানিয়েছেন, কাশ্মীরে বিগত ৩০ বছরের মধ্যে এই প্রথম ২০০-র নীচে নেমে এসেছে সক্রিয় জঙ্গির সংখ্যা, এই মুহূর্তে মোট সক্রিয় জঙ্গির সংখ্যা ৮৬। কুলগাম জেলার কাজিগুন্দের উজুর এলাকায় যৌথ সাংবাদিক সম্মেলনে আইজিপি কাশ্মীর জানিয়েছেন, কাশ্মীরে এই প্রথম ২০০-র নীচে নেমে এসেছে সক্রিয় জঙ্গির সংখ্যা। ইতিহাসে এই প্রথমবার, স্থানীয় সক্রিয় জঙ্গির সংখ্যা ১০০-র নীচে নেমে এসেছে। বুধবারের এনকাউন্টারের পর এই সংখ্যা ৮৫-৮৬। অর্থাৎ কাশ্মীরে সন্ত্রাস কমছে।

