News Flash

  • Home
  • Uncategorized
  • Accident: মধ্যপ্রদেশে গাছে গাড়ির ধাক্কায় দম্পতি-সহ মৃত ৪, প্রাণে বাঁচলেন দু’জন
Image

Accident: মধ্যপ্রদেশে গাছে গাড়ির ধাক্কায় দম্পতি-সহ মৃত ৪, প্রাণে বাঁচলেন দু’জন

বেতুল, ৩০ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের বেতুল জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে জেলাসদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বেতুল-ইন্দোর জাতীয় সড়কের ওপর একটি চিনিকলের কাছে। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

চিচোলি থানার ইন্সপেক্টর অজয় সোনি জানিয়েছেন, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারেন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় একজনের। দুর্ঘটনায় মৃতদের নাম-রাজকুমার চাধোকার (৩৮), তাঁর স্ত্রী শোভা (৩৫), অনিল (৪৫) ও নিশংসু (২৩)। প্রত্যেকেই বেতুল জেলার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top