News Flash

  • Home
  • Uncategorized
  • Irregularities : টিএসআরে নিয়োগে মেধা তালিকায় অনিয়মের অভিযোগে ক্ষোভের আগুন, মামলার প্রস্তুতি
Image

Irregularities : টিএসআরে নিয়োগে মেধা তালিকায় অনিয়মের অভিযোগে ক্ষোভের আগুন, মামলার প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ২৯ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা প্রকাশিত হতেই ক্ষোভের আগুনে জ্বলছে রাজ্য৷ রবিবার ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এ নিয়োগে ১,৪৩৭ জনের মেধা তালিকা প্রকাশিত হয়েছে৷ এর পর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ৷ আজ বুধবার চাকরি প্রত্যাশীরা সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার মধুপুর এবং গকুলনগর বিজেপি কার্যালয়ে অগ্ণিসংযোগ এবং ভাঙচুর চালিয়েছেন৷ শুধু তা-ই নয়, একাংশ চাকরি-প্রার্থী আগরতলায় সচিবলয়ের মূল ফটক এবং ত্রিপুরা হাইকোর্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ টিএসআর-এ নিয়োগে মেধা তালিকা প্রকাশে অনিয়মের অভিযোগ এনে আগামীকাল হাইকোর্টে মামলা করা হবে বলে বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা জানিয়েছেন৷ মূলত, টিএসআর নিয়োগে মেধা তালিকা নিয়ে অসন্তোষের জেরে গতকাল থেকেই বিজেপি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্ণিসংযোগের ঘটনা সংগঠিত হচ্ছে৷


আজ সকালে বিশালগড়ের মধুপুর এবং গকুলনগরে বিজেপি কার্যালয়ে অগ্ণিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ স্থানীয় বিজেপি নেতাদের দাবি, রাজ্যের উন্নয়ন সহ্য হচ্ছে না, তাই দুষৃকতকারীরা পার্টি কার্যালয়ে ভাঙচুর করেছে৷ তবে মেধা তালিকায় ঠাঁই হয়নি চাকরি প্রত্যাশীরাই ওই হামলা করেছে বলে স্থানীয়দের দাবি৷ এদিকে, গতকাল অমরপুর, বিলোনিয়া, গন্ডাছড়া, ধর্মনগর, সোনামুড়া সহ বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ দেখিয়েছেন৷


প্রসঙ্গত, ত্রিপুরায় টিএসআরে দুটি নতুন আইআর ব্যাটালিয়ন গঠনের উদ্দেশ্যে ১,৪৩৭ জনকে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে৷ ত্রিপুরা সরকার মেধা তালিকা প্রকাশ করেছে৷ এই প্রথম টিএসআরে মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে৷ নতুন দুটি আইআর ব্যাটালিয়নের জন্য ১,২১৪ জন রাইফেলম্যান জেনারেল ডিউটি নিয়োগ করা হবে৷ তাঁদের মধ্যে ৯১১ জন ত্রিপুরার এবং ৩০৩ জন বহিঃরাজ্য থেকে নিয়োগ হবে৷ মহিলা কর্মী নিয়োগ করা হবে ১৩১ জন৷ তাঁদের মধ্যে ত্রিপুরার ১০২ জন এবং বহিঃরাজ্য থেকে থাকবেন ২৯ জন৷ ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে ৯২ জনকে৷ তাঁদের মধ্যে ত্রিপুরার ৬৯ জন এবং বহিঃরাজ্যের রয়েছেন ২৩ জন৷
নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা নির্ণয়ে অনিয়ম হয়েছে বলে চাকরি প্রত্যাশীরা গুরুতর অভিযোগ এনেছেন৷ তাঁদের বক্তব্য, লিখিত পরীক্ষায় ২৬ নম্বর পেয়েছেন এমন প্রার্থীর নাম মেধা তালিকায় রয়েছে৷ শুধু তা-ই নয়, শারীরিক পরীক্ষায় দৌড়ে টিঁকেননি, এমন প্রার্থীকেও মেধা তালিকায় দেখা যাচ্ছে৷ তাঁদের অভিযোগ, অর্থের বিনিময়ে মেধা তালিকায় অযোগ্যরা স্থান পেয়েছেন৷ তাই তাঁরা ওই মেধা তালিকা বাতিলের দাবি জানিয়েছেন৷
এদিন একাংশ বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশী সচিবালয়ের মূল ফটকের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ খবর পেয়ে পুলিশ ছুটে আসতেই তাঁরা দৌড়ে পালিয়ে যান৷ কর্তব্যরত পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই সব বিক্ষোভকারী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন৷ কিন্তু আগাম অনুমতি না নিয়ে তা সম্ভব নয় জেনে তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন৷ পুলিশ আসতেই তাঁরা চলে গেছেন৷ এর পর তাঁরা ত্রিপুরা হাইকোর্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাইকোর্ট চত্বরে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছিল৷
বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা জানিয়েছেন, মেধা তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম হয়েছে৷ তাই আগামীকাল ত্রিপুরা হাইকোর্টে মামলা করা হবে৷ তাঁদের বক্তব্য, ২,২০০ পদে নিয়োগের ঘোষণা করা হয়েছিল৷ অথচ, মাত্র ১,৪৩৭টি পদে নিয়োগে মেধা তালিকা প্রকাশিত হয়েছে৷ তাঁদের দাবি, পূর্বের ঘোষণা অনুযায়ী সমস্ত পদে মেধা তালিকা প্রকাশ করতে হবে৷ সাথে যেখানে অনিয়ম হয়েছে, তা সংশোধনের পর নতুন মেধা তালিকা প্রকাশ করা হোক৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top