News Flash

  • Home
  • Uncategorized
  • Poison : মদ ভেবে তরল বিষ পান করে মনুতে তিনজনের মৃত্যু, শিশুসহ গুরুতর পাঁচ
Image

Poison : মদ ভেবে তরল বিষ পান করে মনুতে তিনজনের মৃত্যু, শিশুসহ গুরুতর পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ মদ ভেবে বিষাক্ত তরল পানীয় খেয়ে মৃত তিন৷ গুরুতর অসুস্থ আরো ৫ জন৷ ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু থানার অন্তর্গত হাজরাধন পাড়ায়৷ মৃতরা হল বুবিরাম রিয়াং(৩৫), পিতা বদনারাই রিয়াং, বাড়ি ডেমছড়া, শচিন্দ্র রিয়াং(৩০), পিতা মৃত বীর চন্দ্র রিয়াং, বাড়ি নন্দীরাম পাড়া, অভিরাম রিয়াং(৪১), পিতা অমুল্য রিয়াং, বাড়ি হাজরাধন পাড়া৷


ঘটনার বিবরনে জানা যায়, গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার আসাম থেকে এক ব্যাক্তি হাজরাধন পাড়ায় বেড়াতে আসে৷ সাথে নিয়ে আসে তরল নেশাজাতীয় পাণীয়৷ গভীর রাত পর্যন্ত মাংস সহ চলে জোরদার পার্টি৷ পরের দিন মদ মনে করে বিষাক্ত পানীয় পান করে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে৷ তড়িঘড়ি তাদের বিরাশি মাইল হাসপাতালে নিয়ে গেলে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়৷
তাদেরকে জেলা হাসপাতালে না নিয়ে আসামের মাকুন্দা হাসপাতালে রওনা দেয়৷ পানিসাগর পৌছলে একজন এবং চুড়াইবাড়ি পৌছলে বাকি দুজনও মারা যায়৷ মৃতদেহ ফিরিয়ে আনলে মনু থানার পুলিশ খবর পায়৷ মৃতদেহ পোষ্টমর্টেমের জন্য মনু হাসপাতালে নিয়ে আসা হয়৷


আজ আরও পাঁচ জনের অবস্থা গুরুতর হলে প্রথমে বিরাশি মাইল হাসপাতালে নিয়ে আসা হয়৷ পরে আশঙ্কজনক অবস্থায় কুলাই হাসপাতালে রেফার করা হয়৷ অসুস্থদের মধ্যে একটি ছোট বাচ্চাও রয়েছে৷ সেও নাকি এক ছিপি খেয়ে নিয়েছিল৷ কি কারনে পরিবারের লোক বিষয়টি গোপন রাখতে মরিয়া ছিল জানা যায়নি৷ তবে সব জেনে মনু থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷ বর্তমানে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top