News Flash

  • Home
  • Uncategorized
  • Demonstration : গন্ডাছড়া বিদ্যুৎ নিগমের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন
Image

Demonstration : গন্ডাছড়া বিদ্যুৎ নিগমের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। বুধবার ধলাই জেলার গন্ডাছড়া বিদ্যুৎ নিগমের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার জনগণ।গন্ডাছড়া মহকুমার পূর্ব হরিপুর এডিসি ভিলেজের টিলা বাড়ি এলাকাবাসী দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন। এই এলাকার জনগণের পরিস্রুত পানীয় জলের জন্য বসানো হয়েছিল একটি ডিপ টিউবওয়েল।

দীর্ঘ ছয় মাস হল এখনো পর্যন্ত বিদ‍্যুৎতের ব‍্যবস্হা করা হয় নি। এলাকাবাসীর বহুবার এলাকায় পানীয় জল সরবরাহের জন্য বিদ্যুতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি।। তাতে ক্ষুব্দ হয়ে বুধবার সকাল ১০টায় বিদ‍্যুৎ এর জন‍্য তালা লাগিয়ে দিলেন বিদ্যুৎ নিগমের অফিসে। তাদের অভিযোগ দীর্ঘ ছয় মাস বিদ‍্যুৎতের ঠিকাদার রতন পাল করছি করব বলে কাটিয়ে দিয়েছেন। আজ ধৈর্যের বাঁধ ভেঙে যায় এলাকার জনগণের।ফলে তালা ঝুলিয়ে দিলেন টিলা বাড়ির চাকমা এলাকাবাসি। সকাল থেকে ছিল না অফিসে কেউ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top