News Flash

  • Home
  • Uncategorized
  • Poisoning : অভিমানে এক কিশোরী বিষপানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে
Image

Poisoning : অভিমানে এক কিশোরী বিষপানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। তেলিয়ামুড়া থানা এলাকার নয়নপুর এলাকায় অভিমানে এক কিশোরী বিষপানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়,ওই কিশোরীকে তার মা পড়াশুনা করার জন্য গালমন্দ করেন। এই অপমান সহ্য করে নিতে পারেনি অভিমানিনী কিশোরী।

সে কারণেই ঘরের ভেতরে মজুদ থাকা ইঁদুরের বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নেয় ওই অভিমানিনী কিশোরী।ঘটনাটি তাদের নজরে আসতেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া হাসপাতালে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে মঙ্গলবার রাতে তাকে স্থানান্তরিত করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও তাকে শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোরী। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই নয়নপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top