News Flash

  • Home
  • Uncategorized
  • Electrocuted : গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের
Image

Electrocuted : গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। বোধজং নগর এলাকার আর কে নগরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবকের নাম ইনুস আলী।ঘটনার বিবরণে জানা যায়, ইনুস আলী নামে ওই যুবক প্রতিবেশীর বাড়িতে গাছের ডালে উঠে গাছের ডাল কাটার জন্য।

গাছের ডাল কাটার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের উপর থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়।কিন্তু শেষ রক্ষা করা যায়নি।জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে,তার স্ত্রী পুত্র সন্তান সহ অন্যান্য আত্মীয়-স্বজন রয়েছে।তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top