News Flash

  • Home
  • Uncategorized
  • চালকের আসনে চান্নি, পঞ্জাবের বহরে ৫৮টি নতুন বাস অন্তর্ভুক্ত
Image

চালকের আসনে চান্নি, পঞ্জাবের বহরে ৫৮টি নতুন বাস অন্তর্ভুক্ত

চন্ডীগড়, ২৯ ডিসেম্বর (হি.স.): বাস চালকের আসনে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, বাসও চালালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। বুধবার পঞ্জাবের বহরে ৫৮টি নতুন বাস অন্তর্ভুক্ত করার কর্মসূচিতে অংশ নিয়ে স্বল্প দূরত্বের জন্য একটি নতুন বাস চালান চান্নি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ৪০০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের বহরে যোগ করা মোট ৮৪২টি আধুনিক যানবাহনের অংশ হিসেবে ৫৮টি নতুন বাস অন্তর্ভুক্ত করেছেন মুখ্যমন্ত্রী, নিজেই চণ্ডীগড়ে তাঁর সরকারি বাসভবন থেকে বাস চালান।

মুখ্যমন্ত্রী চান্নি এদিন ঘোষণা করেছেন, সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা পাবেন। এই সিদ্ধান্ত রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করতে উপকৃত করবে। চান্নির আরও জানান, “আমরা সামগ্রিক অবকাঠামোকে আরও শক্তিশালী করতে ১০৫টি বাস টার্মিনাল নির্মাণ ও সংস্কার করছি।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top