News Flash

  • Home
  • Uncategorized
  • লোকাল ট্রেনে বন্ধ নয়, তবে রাশ টানার দাওয়াই মুখ্যমন্ত্রীর, সাগরমেলার পর চূড়ান্ত সিদ্ধান্ত
Image

লোকাল ট্রেনে বন্ধ নয়, তবে রাশ টানার দাওয়াই মুখ্যমন্ত্রীর, সাগরমেলার পর চূড়ান্ত সিদ্ধান্ত

কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : ট্রেন কিছুটা কমিয়ে দেওয়ার দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথাতেই পরিস্কার, গঙ্গাসাগর মেলা মিটলেই ফের করোনা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তার পরই ঠিক হবে লোকাল ট্রেনের ভবিষ্যৎ।

বুধবার মুখ্যমন্ত্রী করোনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে উদ্দেশ করে বলেন, “লোকাল ট্রেনের উপরও এর প্রভাব পড়বে। এখনই সব বন্ধ করতে যেও না। কিন্তু কিছুটা কমিয়ে দাও। জনগণের যাতে অসুবিধা না হয়।“ পাশাপাশি কলকাতার পরিস্থিতি সম্পর্কে তাঁর বক্তব্য, “যাঁরা কলকাতায় যাবেন, তাঁদের রুজি-রোজগার দীর্ঘদিন ধরে বন্ধ। একটু দেখে নাও, কাদের হচ্ছে বেশি। তারপরেই যোগ করেন, ‘ট্রেনটা এক্ষুণি কমাবে না, গঙ্গাসাগর মেলা আছে।“ এই মুহুর্তে গঙ্গাসগরে রয়েছেন মুখ্যমন্ত্রী । বুধবার সেখানেই সারলেন প্রশাসনিক বৈঠক। সেখানে রাজ্যের করোনা পরিস্থিতি এবং ওমিক্রন সংক্রমণ প্রসঙ্গও উঠল। কারণ করোনা পরিস্থিতি যে ভাবে ফের অবনতির দিকে যাচ্ছে, তাতে আশঙ্কার মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশও দিলেন তিনি। এদিন বলেছেন, ওমিক্রন নিয়ে এখনই ভয় পাওয়ার কারণ নেই। তবে সাবধানতা জরুরি। রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে দ্রুত পর্যালোচনা বৈঠক করতে হবে। এছাড়াও কলকাতা বিমানবন্দর নিয়েও তিনি মুখ্যসচিবকে বিশেষ কোনও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top