News Flash

  • Home
  • Uncategorized
  • Minister : ছাত্র সমাজকে সমাজের অসহায়, দুস্থ ও বঞ্চিতদের কল্যাণে কাজ করতে হবে : তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী
Image

Minister : ছাত্র সমাজকে সমাজের অসহায়, দুস্থ ও বঞ্চিতদের কল্যাণে কাজ করতে হবে : তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ সততা ও নিষ্ঠার সাথে লেখাপড়া শেষ করে ছাত্র সমাজকে সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস৷ আজ মাতঙ্গিনী প্রীতিলতা হলে তপশিলী জাতি অংশের ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা প্রকল্পের উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, শিক্ষিত হওয়া এবং নিজে প্রতিষ্ঠিত হওয়াই শেষ কথা নয়৷ আমরা সমাজের কাছে চিরঋণী ও দায়বদ্ধ৷
আমাদের দায়িত্ব সমাজকে কিছু দেওয়া৷ যাদের সান্নিধ্যে বড় হয়েছি তাদের ভুলে গেলে এর থেকে বড় স্বার্থপরতা আর কিছু হতে পারে না৷ তাই ছাত্র সমাজকে সমাজের অসহায়, দুস্থ বঞ্চিতদের কল্যাণে কাজ করতে হবে৷ তবেই লব্ধ শিক্ষার আলো ঘরে ঘরে গিয়ে পৌঁছাবে৷


তপশিলী জাতি কল্যাণ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে৷ অনুষ্ঠানে রাজ্য ও বহিরাজ্যের বিএড, বিএসসি নার্সিং, বি টেক, জি এন এম প্রভৃতি কোর্সে পাঠরত মোট ২৪৭ জন ছাত্রছাত্রীকে প্রথম কিস্তিতে এককালীন ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা মঞ্জুরী দেওয়া হয়৷
এতে দপ্তরের মোট ব্যয় হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা৷ পরবর্তী সময় আরও ৫০ হাজার টাকা করে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে৷ এবছর আরও ২৭০ জনকে এ প্রকল্পে সহায়তা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ প্রদীপ জ্বেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করে তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, ছাত্রছাত্রীরা সমাজ, রাজা ও দেশের ভবিষ্যত৷ তারা সুনাগরিক হলেই দেশ লাভবান হবে৷ প্রত্যেক ছাত্রছাত্রী যাতে একটা স্বীকৃতি লাভ করতে পারে সে লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে৷ তিনি বলেন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা কৃতিত্বের সঙ্গে পাশ করার পরও অনেক ছাত্রছাত্রী অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেনা৷


তাদের উদ্দেশ্যেই রাজ্য সরকার ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট প্রকল্প চালু করেছেন৷ তার বাইরেও প্রি মেট্রিক, পোষ্ট মেট্রিক স্কলারশিপ ও উচ্চশিক্ষার জন্য লোনের সংস্থান রয়েছে৷ তিনি বলেন, এসসি, এসটি এবং ওবিসি এই তিন সম্প্রদায়ের মধ্যে একটা বড় অংশ রয়েছেন যাদের কেন্দ্রীয় ও রাজ্য সরকার অনুন্নত বলে চিহ্ণিত করেছেন৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই তিন সম্প্রদায়ের উন্নয়নে আন্তরিক রয়েছেন৷ সবদিক বিচার বিশ্লেষণ করে রাজ্য সরকার এই তিন সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের৷ বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন৷ তিনি বলেন, কল্পগুলি তাদের ভবিষ্যত গঠনে সহায়ক ভূমিকা নেবে৷ আগামী দিনে আরও কি পরিকল্পনা নেওয়া যায় তার প্রচেষ্টা চলছে৷
এই প্রয়াসগুলি সমাজকে নতুন দিশা দেখাবে৷ সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে৷ তিনি বলেন, এসসি, এসটিদের জন্য অনেক ছাত্রাবাস ও ছাত্রীনিবাস রয়েছে৷ কিন্তু বিগত সরকার এই আবাসগুলির পানীয় জল, শৌচালয়, আসবাবপত্র, পরিকাঠামো উন্নয়ন প্রভৃতি বিষয়ে উদাসীন ছিল৷


পূর্বতন সরকার এসসি, এসটি এবং ওবিসি’’র উন্নয়নে সচেষ্ট ছিল না৷ বর্তমান সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর স্টাইপেন্ডের জন্য অনলাইন ব্যবস্থা চালু করেছে৷ ছাত্রাবাস ও ছাত্রীনিবাসগুলির সার্বিক উন্নয়নে তপশিলী জাতি কল্যাণ দপ্তর পদক্ষেপ গ্রহণ করেছে৷
তিনি বলেন, সংকীর্ণ মানসিকতার উদর্ে উঠে এই সরকার কাজ করছে৷সভাপতির ভাষণে তপশিলীজাতি কল্যাণ দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী বলেন, দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদের লেখাপড়া করতে অর্থের অভাব যাতে না হয় সেলক্ষ্যে মুখ্যমন্ত্রী ‘ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট প্রকল্প চালু করেছেন৷ এ প্রকল্পের সুযোগ সততা ও নিষ্ঠার সাথে ছাত্রছাত্রীদের গ্রহণ করতে হবে৷ অনুষ্ঠানে মন্ত্রী শ্রীদাস পিবিএসসি নার্সিং ছাত্রী রিংকু কর সহ ১০ জন ছাত্রছাত্রীর হাতে ৫০ হাজার টাকা করে মঞ্জুরীপত্র তুলে দেন৷
এছাড়া ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় হয়৷ অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন৷ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তপশিলীজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top