News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: উত্তর প্রদেশের প্রগতির লক্ষ্যে দ্বিগুণ গতিতে কাজ করছে ডাবল ইঞ্জিনের সরকার : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: উত্তর প্রদেশের প্রগতির লক্ষ্যে দ্বিগুণ গতিতে কাজ করছে ডাবল ইঞ্জিনের সরকার : প্রধানমন্ত্রী

কানপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রগতির স্বার্থে ডাবল ইঞ্জিনের সরকার দ্বিগুণ গতিতে কাজ করছে। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কানপুর মেট্রোরেল প্রকল্পের বাকি অংশের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তর প্রদেশে বর্তমানে যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, সেই সরকার অতীতের সমস্ত ক্ষতি পূরণ করতে বদ্ধপরিকর। আমরা দ্বিগুণ গতিতে কাজ করছি।” উত্তর প্রদেশের পূর্বতন সরকারকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তর প্রদেশে আগে যাঁদের সরকার চলছিল, তাঁরা কখনই সময়কে গুরুত্ব দেননি। একবিংশ শতাব্দীতে উত্তর প্রদেশকে যে গতিতে এগিয়ে যাওয়া উচিত ছিল, সেই অমূল্য সময়, গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করেছে বিগত সরকারগুলি।

“প্রধানমন্ত্রী বলেছেন, “এখন ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর প্রদেশে নির্মিত হচ্ছে। দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশে নির্মিত হচ্ছে, প্রথম আঞ্চলিক দ্রুত ট্রানজিট সিস্টেমটি উত্তর প্রদেশে তৈরি করা হচ্ছে এবং উত্তর প্রদেশ ডেডিকেটেড মালবাহী করিডোরের হাব হতে চলেছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা নিশ্চিত করেছে আমাদের সরকার। কানপুর মেট্রো প্রকল্প আমাদের সরকারের অধীনেই শুরু হয়েছে এবং আমরাই উদ্বোধন করেছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবং দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে আমরাই শুরু করেছিলাম এবং আমরাই উদ্বোধন করেছি।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top