News Flash

  • Home
  • Uncategorized
  • Fire: বাংলাদেশে লঞ্চে আগুন, মিলল আরও দু’জনের দেহ
Image

Fire: বাংলাদেশে লঞ্চে আগুন, মিলল আরও দু’জনের দেহ

ঢাকা, ২৮ ডিসেম্বর (হি. স.) : গত সপ্তাহেই বাংলাদেশে ঘটেছিল এক ভয়াবহ দুর্ঘটনা। অভিযান ১০ লঞ্চে লেগেছিল মারাত্মক আগুন। অনেক লোক প্রাণ হারানোর পাশাপাশি নিখোঁজও হয়েছিলেন অনেকে।মঙ্গলবার, ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করেছে উপকূলরক্ষী ও অসামরিক প্রতিক্ষা বিভাগের ডুবুরি দল।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ, এক কিশোরের নিথর দেহ উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড। তার পরিচয় জানা যায়নি। উদ্ধারের পরই তার দেহ লঞ্চঘাটে নিয়ে আসা হয়। এদিন সকালেই ৩০ থেকে ৩২ বছর বয়সী আরও এক যুবকের দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, তাঁর মুখের অনেকটাই আগুনে পুড়ে গিয়েছে। এ নিয়ে গত দুই দিনে সুগন্ধা ও বিষখালী নদী থেকে দুটি দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, এদিন উদ্ধার হওয়া মৃতদেহ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতদের মোট সংখ্যা ৪১ হয়েছে। অন্যদিকে, সোমবার এই লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিখোঁজ এক যাত্রীর আত্মীয় মনির হোসেন, লঞ্চের মালিক, চালক সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top