News Flash

  • Home
  • Uncategorized
  • BJP: বিজেপিতে যোগ দিলেন দীনেশ মুঙ্গিয়া, একঝাঁক নেতাও সামিল গেরুয়া শিবিরে
Image

BJP: বিজেপিতে যোগ দিলেন দীনেশ মুঙ্গিয়া, একঝাঁক নেতাও সামিল গেরুয়া শিবিরে

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ মুঙ্গিয়া। মঙ্গলবার দিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে বিজেপি যোগ দিয়েছেন দীনেশ মুঙ্গিয়া। বিজেপির যোগ দেওয়ার পর প্রাক্তন ক্রিকেটার দীনেশ মুঙ্গিয়া জানিয়েছেন, “বিজেপিতে যোগ দিয়ে পঞ্জাবের জনগণের সেবা করতে চাই আমি। দেশের উন্নয়নে বিজেপির চেয়ে ভালো কাজ করতে পারে এমন কোনও দল নেই।”

শুধুমাত্র দীনেশ মুঙ্গিয়া নন, এদিন গেরুয়া শিবিরে সামিল হয়েছেন একঝাঁক নেতা। বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক ফতেহ বাজওয়া, অকালি দলের প্রাক্তন বিধায়ক গুরতেজ সিং গুধীয়ানা। এছাড়াও বিজেপিতে যোগ দিয়েছেন রাজদেব সিং খালসা, অবসরপ্রাপ্ত এডিসি এবং পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আইনজীবী মধুমিত।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top