News Flash

  • Home
  • Uncategorized
  • Calcutta Highcourt: হাওড়াকে বাদ দিয়ে বাকি পুরনিগমে ভোট কেন, হাই কোর্টে দায়ের মামলা
Image

Calcutta Highcourt: হাওড়াকে বাদ দিয়ে বাকি পুরনিগমে ভোট কেন, হাই কোর্টে দায়ের মামলা

কলকাতা, ২৮ ডিসেম্বর (হি. স.) : হাওড়াকে বাদ দিয়ে বাকি চারটি পুরনিগমের দিন ঘোষনা করা হল? এই প্রশ্ন তুলে মঙ্গলবার হাই কোর্টে দায়ের করা হল মামলা। দ্রুত শুনানির আরজি জানিয়েছেন মামলাকারী।

জটিলতার মাঝেই কলকাতার পুরভোট সম্পন্ন হয়েছে। সোমবারই রাজ্যের চারটি পুরনিগমের ভোটের দিনক্ষণ ঘোষনা করেছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ২০২২ সালের মে মাসের মধ্যে বাকি পুরসভাগুলিতে ভোট করাতে প্রস্তুত তারা। করোনা পরিস্থিতিতে ভোটদাতাদের স্বাস্থ্যের কথা ভেবে ভোট করা হবে। সেই মতোই সোমবার রাজ্যের চারটি পুরনিগমের দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন কিন্তু সেই তালিকায় ছিল না হাওড়া। এর জেরে সোমবার রাতেই বামেদের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় হাই কোর্টের বিচারপতিকে মেল করেন। জানান, রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন হাওড়া নিয়ে যা জটিলতা ছিল, তা কেটে গিয়েছে। ফলে একই সঙ্গে পাঁচ পুরনিগমের ভোট হবে। কিন্তু ২৭ তারিখ সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার জানান, ২২ জানুয়ারি চারটি পুরনিগমের ভোট হবে। হাওড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। প্রশ্ন তোলেন, কেন এমনটা হবে?

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top