News Flash

  • Home
  • Uncategorized
  • বিআরও-র প্রশংসায় প্রতিরক্ষামন্ত্রী, রাজনাথ বললেন বর্তমান যুগে দূরত্বকে ঘন্টায় মাপা হয়
Image

বিআরও-র প্রশংসায় প্রতিরক্ষামন্ত্রী, রাজনাথ বললেন বর্তমান যুগে দূরত্বকে ঘন্টায় মাপা হয়

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) কর্তৃক নির্মিত ২৭টি ইনফ্রা প্রকল্পের ই-উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে বিআরও-র ভূয়সী প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “বর্তমান যুগে দূরত্বকে কিলোমিটারে নয় ঘন্টায় মাপা হয়। বিআরও কর্তৃক নির্মিত সড়ক, সুড়ঙ্গ এবং সেতু বর্তমানে স্থানগুলির মধ্যে দূরত্ব এবং সময় কমিয়েছে।”

দক্ষিণ লাদাখের উমলিং-লা পাসে ১৯ হাজার ফুট উচ্চতায় সড়ক নির্মাণের জন্য বিআরও-র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রাজনাথ সিং। তিনি বলেছেন, “দক্ষিণ লাদাখের উমলিং-লা পাসে ১৯ হাজার ফুট উচ্চতায় নির্মিত সড়ক এখন বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য সড়কে পরিণত হয়েছে। এই রাস্তাটি শুধুমাত্র সশস্ত্র বাহিনীকে দ্রুত প্রেরণের সুবিধা প্রদান করবে না বরং এই অঞ্চলে পর্যটনকেও উৎসাহিত করবে।”

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top