News Flash

  • Home
  • Uncategorized
  • Unemployed : চাকরির দাবীতে স্বাস্থ্য দপ্তরের দরজায় ধরণা ফিজিওথেরাপি প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের
Image

Unemployed : চাকরির দাবীতে স্বাস্থ্য দপ্তরের দরজায় ধরণা ফিজিওথেরাপি প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ চাকুরীতে নিয়োগের দাবিতে গোর্খাবস্তিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন ফিজিওথেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা৷ সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, পাঁচ শতাধিক বেকার দীর্ঘদিন ধরেই চাকুরীর প্রত্যাশায় ঘুরছেন৷ কিন্তু তাদেরকে নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷


সংগঠনের নেতৃবৃন্দ জানান ২০১৭ সালে সর্বশেষ ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছিল৷ তারপর থেকে বিগত পাঁচ বছর ধরে নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে৷সে কারণেই বেকারদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে৷ অবিলম্বে শূন্যপদে ফিজিওথেরাপিস্টদের নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি করার জন্য তাদের পক্ষ থেকে সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷


এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ফিজিওথেরাপিস্টরা৷ তারা জানান রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট এর অভাব রয়েছে৷ ফিজিওথেরাপিস্টরা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন৷ এজন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে৷ অবিলম্বে ফিজিওথেরাপিস্ট নিয়োগের ব্যবস্থা করা না হলে তারা আন্দোলনে সামিল হবেন বলেও ইঙ্গিত দিয়েছেন৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top