News Flash

  • Home
  • Uncategorized
  • Elephant : তেলিয়ামুড়ার জারিলংয়ে হাতির তান্ডবে একাধিক বাড়ি তছনছ
Image

Elephant : তেলিয়ামুড়ার জারিলংয়ে হাতির তান্ডবে একাধিক বাড়ি তছনছ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়ার জারিলং বাড়ি এলাকায় গতকাল রাতে বন্যহাতির তাণ্ডবে একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার গভীর রাতে বন্য হাতির দল ওই এলাকায় নেমে এসে তাণ্ডব চালিয়েছে৷ তাতে একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অন্যান্য আরো কয়েকটি বাড়িতে বন্য হাতির দল ভাঙচুর চালায়৷ চিৎকার- চেঁচামেচিতে গ্রামের মানুষজন ঘর থেকে বেরিয়ে আসেন৷ খবর পাঠানো হয় বনদপ্তরের স্বেচ্ছাসেবীদের৷


বনদপ্তর এর স্বেচ্ছাসেবী এবং স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত বন্যহাতির দলকে এলাকা থেকে তাড়ানো সম্ভব হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকায় প্রতিনিয়ত বন্য হাতির দল তাণ্ডব চালাচ্ছে৷ এর ফলে এলাকার মানুষজন তীব্র আতঙ্কে দিনাতিপাত করছেন৷ বিশেষ করে রাতের বেলায় এলাকার মানুষজন যখন ঘুমিয়ে পড়েন সেই সুযোগকে কাজে লাগিয়ে বন্য হাতির দল এসে ফসল নষ্ট করে দিচ্ছে,গোলার ধান খেয়ে নিচ্ছে,এমনকি বাড়িঘর ভেঙ্গে চুরমার করে দিচ্ছে৷ বন্যহাতির তাণ্ডবে প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছে৷ বন্যহাতির তাণ্ডব মোকাবেলায় বনদপ্তর কঠোর মনোভাব গ্রহণ করতে এলাকাবাসীর তরফ থেকে বারবার দাবি জানানো হলেও বন্যহাতির দলকে প্রতিহত করা কষ্টকর হয়ে উঠেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top