News Flash

  • Home
  • Uncategorized
  • JRBT : জানুয়ারীর মধ্যেই চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণা দেবে জেআরবিটি
Image

JRBT : জানুয়ারীর মধ্যেই চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণা দেবে জেআরবিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ চার মাস অতিক্রান্ত হওয়ার পরও জেআরবিটি পরীক্ষার ফলাফল ঘোষণা না হওয়ায় পরীক্ষার্থীরা অনিশ্চয়তায় ভুগছেন৷ পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করার দাবিতে পরীক্ষার্থীরা সোমবার জেআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানিয়েছেন৷


জেআরবিটি অধিকর্তা পরীক্ষার্থীদের জানিয়েছেন আগামী জানুয়ারি মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এ বিষয়ে নিয়ে কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব নেই বলেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷ দাবি সনদ পেশ করে ফেরার পথে পরীক্ষার্থীদের মধ্যে একজন জানিয়েছেন পরীক্ষার ফলাফল নিয়ে গত বেশ কিছুদিন ধরে নানা জল্পনা-কল্পনা চলছিল৷সেকারণেই তারা অধিকর্তা সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে স্পষ্টীকরন চেয়েছেন৷ অধিকর্তা তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছেন বড় ধরনের কোনো ঝামেলা না বাঁধলে আগামী জানুয়ারি মাসের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে৷


যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে নিয়োগ করা সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাওয়া হলে তারা জানান পরীক্ষার ফলাফল ঘোষণার পর তাদের যাবতীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে৷তারপরই নিয়োগ করা হবে বলে তাঁরা মনে করেন৷ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে না বলে যে গুজব রটানো হয়েছে সে সম্পর্কে তারা স্পষ্টীকরণ পাওয়ার পর সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তারা যেন এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top