News Flash

  • Home
  • Uncategorized
  • Blockade : হকার উচ্ছেদকে ঘিরে ধর্মনগরের তুলকালাম কান্ড, তিন জায়গায় চার ঘন্টার সড়ক অবরোধ
Image

Blockade : হকার উচ্ছেদকে ঘিরে ধর্মনগরের তুলকালাম কান্ড, তিন জায়গায় চার ঘন্টার সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ ডিসেম্বর৷৷ হকার উচ্ছেদকে কেন্দ্র করে ধর্মনগরের তুলকালাম কান্ড৷ চার ঘন্টা সেন্ট্রাল রোড,জেলাশাসক অফিস প্রাঙ্গণ এবং পুরনো মোটর স্ট্যান্ড এলাকা অবরোধ৷ অবশেষে উপাধ্যক্ষের আশ্বাসে অবরোধমুক্ত৷ নতুন পুর পরিষদ গঠিত হওয়ার পর কয়েকদিন যাবত মাইক যোগে যত্রতত্র বাজার বসে যাওয়া বন্ধ করতে নির্দেশ জারি করা হয়েছে৷একটা নির্দিষ্ট জায়গায় সমস্ত হকারদের বসার জন্য অনুরোধ জানানো হয়৷


কথা ছিল রোববারের পর থেকে সোমবার থেকেই এই আইন বলবৎ হবে৷সে অনুযায়ী সোমবার সকাল বেলা শিববাড়ি রোডের প্রাঙ্গণ ,বাবুর বাজার ,ইলেকট্রিক অফিস প্রাঙ্গন এবং নতুন মোটর স্ট্যান্ড এর জুড়ি ব্রিজের উপর যেসব হকাররা বাজারের পশরা বসিয়ে দোকানদারী করতো তাদেরকে বন্ধ করে দেওয়া হয়৷প্রায় ২০০ হকার সকাল আটটা থেকে পুর পরিষদ অফিস প্রাঙ্গণে গিয়ে ভীড় জমায়৷ সেখানে চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপার্সন কেউ উপস্থিত ছিলেন না৷ অপেক্ষা করতে করতে দুপুরের দিকে ভাইস চেয়ারপার্সন আসেন৷


চেয়ারপার্সনের অনুপুস্থিতিতে ভাইস চেয়ারপার্সন এর সাথে হকাররা দেখা করে৷কিন্তু ভাইস চেয়ারপার্সন তাদের জন্য কোন সদুত্তর দিতে পারেননি৷ তারপরেই প্রায় ২০০ হকার জেলাশাসক অফিস প্রাঙ্গন ,সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় অবরোধ গড়ে তুলে৷বিশাল পুলিশবাহিনী এলাকায় আসলেও কোন ফল হয়নি৷ এমনকি জেলাশাসক পর্যন্ত গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে উনার অফিস কক্ষে যান৷
হকারদের পক্ষ থেকে জানানো হয় তারা দুইবার মহকুমা ম্যাজিস্ট্রেট এর সাথে দেখা করলেও ম্যাজিস্ট্রেট তাদেরকে কোনো সুরাহা দিতে পারেন নি৷ বিকেল পাঁচটা পর্যন্ত ৪ ঘন্টা এই ভাবেই অবরোধ চলতে থাকে৷ধর্মনগরে জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ অবশেষে উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় আগামী বুধবার হকারদের একটি প্রতিনিধি দলের সাথে বিশ্ব বন্ধু সেন বসবেন এবং একটা সুরাহা বের করা হবে৷এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা অবরোধ তুলে নেয়৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top