News Flash

  • Home
  • Uncategorized
  • Distribution : শ্রীমন্ মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ১১৮ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ
Image

Distribution : শ্রীমন্ মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ১১৮ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ বিশ্ববরেণ্য দার্শনিক, ভাগবত গঙ্গোত্তরী, মানবধর্মের উদ্গতা মহামহোপাধ্যায় বৈষ্ণবার্চ ডঃ মহানামব্রত ব্রহ্মচারীজির ১১৮ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে সোমবার আগরতলায় শ্রী শ্রী মহানাম অঙ্গনে এক বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হযেছে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা সভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসকবন্ধু ব্রহ্মচারী, ত্রিপুরা চা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সম্পাদক সুদীপ কুমার রায়৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, মহানাম সেবক সংঘ মানব কল্যাণে বরাবরই সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে৷ ইতিপূর্বে খয়েরপুর বিধানসভা কেন্দ্রে তিনশ দুঃস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে৷ শুধুমাত্র সরকারী সাহায্য সহযোগিতাই নয় জনগণকে নানা ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছে মহানাম সেবক সংঘ৷ তিনি সংঘের কর্মধারার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷
এদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসকবন্ধু ব্রহ্মচারী বলেন, এখন থেকে প্রতি বছর সাধ্যমত বস্ত্র বিতরণ কর্মসূচি নেয়া হবে৷ তাছাড়াও নানা ধরনের সমাজসেবা মূলক কর্মসূচি হাতে নেবে মহানাম সেবক সংঘ৷ প্রসঙ্গত, এদিন তিনশ জনকে বস্ত্র দেয়া হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top