News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ায় ওমিক্রনের ছোবলে প্রাণ গেল বৃদ্ধের
Image

অস্ট্রেলিয়ায় ওমিক্রনের ছোবলে প্রাণ গেল বৃদ্ধের

সিডনি, ২৭ ডিসেম্বর (হি. স.) : অস্ট্রেলিয়ায় ওমিক্রনের ছোবলে প্রাণ গেল এক বৃদ্ধের। অস্ট্রেলিয়ায় ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত ‍ ব্যক্তির বয়স ৮০ বছর।চিকিৎসকেরা জানিয়েছেন, বৃদ্ধ বয়সে ওমিক্রনের ধাক্কা সামলাতে না পারায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ।ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে অস্ট্রেলিয়ায় ।

অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ওমিক্রন আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। তিনি সিডনির বাসিন্দা বলেই জানা গিয়েছে। ৮০ বছরের বৃদ্ধ করোনার দুটি টিকা নিয়েছিলেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর। ওই বৃদ্ধের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বৃদ্ধ বয়সে ওমিক্রনের ধাক্কা সামলাতে না পারায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে অষ্ট্রেলিয়া। এর মাঝেই ওমিক্রনে প্রথম মৃত্যু সেদেশের চিকিৎসা মহলে উদ্বেগ বাড়িয়েছে। যদিও করোনার এই নয়া প্রজাতি প্রাণঘাতি কম, শুধুই দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও সরকার কঠোর বিধিনিষেধ লাগু করতে চাইছে না এখনই। কারণ সেদেশে ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির গ্রাফ নিম্নমুখী।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top