News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: সংবেদনশীলতার সঙ্গে প্রয়োজনের কথা মাথায় রেখে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: সংবেদনশীলতার সঙ্গে প্রয়োজনের কথা মাথায় রেখে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মান্ডি, ২৭ ডিসেম্বর (হি.স.): অত্যন্ত সংবেদনশীলতা ও সতর্কতার সঙ্গে নাগরিকদের সমস্ত প্রয়োজনের কথা মাথায় রেখে কাজ করছে সরকার। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশে সরকার পরিচালনার ক্ষেত্রে দু’টি পৃথক ধরনের মডেল কাজ করছে। একটি মডেল হল-সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রচেষ্টা। অপর মডেলটি হল-নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ এবং উন্নয়নও যেন শুধুমাত্র নিজের পরিবারের হয়। সোমবার হিমাচল প্রদেশের মান্ডিতে ১১ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতকে বর্তমানে বিশ্বের ফার্মেসি বলা হয়, নেপথ্যে রয়েছে হিমাচলের বিশাল শক্তি। করোনা বৈশ্বিক মহামারী চলাকালীন হিমাচল প্রদেশ শুধু অন্যান্য রাজ্যকেই নয়, অন্যান্য দেশকেও সাহায্য করেছে।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “প্রতিটি দেশে ভিন্ন ভিন্ন চিন্তাধারা থাকলেও বর্তমানে আমাদের দেশের মানুষ দু’টি মতাদর্শ স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। একটি আদর্শ বিলম্বের এবং অন্যটি উন্নয়নের। বিলম্বকারীরা কখনই পাহাড়ে বসবাসকারী মানুষের কথা চিন্তা করেনি। অত্যন্ত সংবেদনশীলতা ও সতর্কতার সঙ্গে নাগরিকদের সমস্ত প্রয়োজনের কথা মাথায় রেখে কাজ করছে সরকার। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদেরও ৩ জানুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হবে।” মান্ডিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “হিমাচলের সঙ্গে আমার সর্বদাই আবেগের সম্পর্ক রয়েছে। হিমাচলের ভূমি আমার জীবনের দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডাবল ইঞ্জিনের সরকার হিমাচলে ৪ বছর পূর্ণ করেছে। আমি হিমাচলের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। এই ৪ বছরের মধ্যে দুই বছর আমরা করোনার বিরুদ্ধে কঠোর লড়াই করেছি, উন্নয়নের কাজও থামতে দিইনি।”

প্রধানমন্ত্ৰীর কথায়, “গত চার বছরে হিমাচল প্রথম এইমস পেয়েছে, হামিরপুর, মান্ডি, চাম্বা এবং সিরমাউরে চারটি নতুন মেডিকেল কলেজ অনুমোদন করা হয়েছে। আজই ১১ হাজার কোটি টাকা ব্যয়ের চারটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, কিছু প্রকল্প উদ্বোধনও করা হয়েছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী রেণুকা জি আমাদের আস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভগবান পরশুরাম এবং তাঁর মা রেণুকাজির স্নেহের প্রতীক এই ভূমি থেকে আজ দেশের উন্নয়নের জন্য একটি স্রোত বেরিয়েছে।”

Releated Posts

প্রাক্তন বঙ্গমন্ত্রীর জামিন মামলায় রায় দেওয়া থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): বহুকোটি টাকার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের…

ByByNews Desk Aug 19, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top