News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: রাজধানীতে ওমিক্রনের আতঙ্ক বাড়ছে, আক্রান্ত ১৪২ জন
Image

Omicron: রাজধানীতে ওমিক্রনের আতঙ্ক বাড়ছে, আক্রান্ত ১৪২ জন

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স) : দেশের সঙ্গে ওমিক্রন সংক্রমণ বাড়ছে রাজধানী দিল্লিতেও। সোমবার দিল্লিতে ওমিক্রনের ৬৩ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। এখানে ওমিক্রন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ১৪২ হয়েছে।

এই রোগীদের মধ্যে, মাত্র ২৩ জন সুস্থ হয়ে তাদের বাড়িতে ফিরেছেন। বাকি রোগীদের চিকিৎসা চলছে। একইসঙ্গে গত চারদিন ধরে কোনো ওমিক্রন আক্রান্ত রোগীকে ছাড়া হয়নি।
দিল্লির স্বাস্থ্য বিভাগ অনুসারে, রবিবার করোনার ২৯০ টি কেস রিপোর্ট করা হয়েছিল, যার মধ্যে একজন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগে বলেছিলেন, দিল্লি সরকার করোনার নতুন রূপ ওমিক্রন মোকাবেলা করতে প্রস্তুত। দিল্লি সরকারের অক্সিজেন এবং ওষুধের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। তিনি দিল্লিবাসীকে করোনা প্রোটোকল মেনে চলার অনুরোধ করেছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top