News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৫ সালের মতো ভোট হোক হাওড়ার ৬৬ ওয়ার্ডে, কমিশনকে বার্তা রাজ্যপালের
Image

২০১৫ সালের মতো ভোট হোক হাওড়ার ৬৬ ওয়ার্ডে, কমিশনকে বার্তা রাজ্যপালের

কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.) : ২০১৫ সালের মতো রাজ্য নির্বাচন কমিশন হাওড়া পুরসভা ৬৬টি ওয়ার্ডে ভোট করাতে পারে।’ সোমবার টুইট করে কমিশনের উদ্দেশে এমনই বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

সোমবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে পুরসভার আগামী ভোট নিয়ে ঘোষণা হওয়ার সম্ভাবনা। এদিকে, হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার বিলে রাজ্যপাল এখনও সই করেননি। সেটি এখনও তাঁর ‘বিবেচনাধীন’। তাই আলাদা নয়, হাওড়া এবং বালি মিলিয়ে মোট ৬৬টি ওয়ার্ডেই ভোট করাতে পারে রাজ্য নির্বাচন কমিশন।

টুইটে তিনি লেখেন, ‘হাওড়া মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (সংশোধনী) বিল এখনও রাজ্যপালের বিবেচনাধীন। সরকারের কাছ থেকে কিছু তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করছেন। হাওড়া থেকে বালি পুরসভা আলাদা করার জন্য কোনও আলাদা প্রস্তাব রাজ্যপালের কাছে পাঠানো হয়নি। তাই ২০১৫ সালের মতো রাজ্য নির্বাচন কমিশন হাওড়া পুরসভা ৬৬টি ওয়ার্ডে ভোট করাতে পারে।’

প্রসঙ্গত, হাওড়া পুরসভার অন্তর্ভুক্ত ওয়ার্ডের সংখ্যা ৫০ এবং বালির ১৬। অর্থাৎ, দু’টি মিলিয়ে ৬৬টি ওয়ার্ড। যে সংখ্যা উল্লেখ করেছেন রাজ্যপাল।

এত দিন হাওড়া পুরসভার অধীনই ছিল বালির এলাকা। গত নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশনে হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করা বিল পাশ হয়। কিন্তু রাজ্যপাল ওই বিলে সই না করার ফলে দুই কলকাতা ও হাওড়ায় একসঙ্গে পুরভোট করানো যায়নি। কিছুদিন আগে বিষয়টি নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের হাই কোর্টে পেশ করা বক্তব্য এবং রাজ্যপালের টুইটে ধোঁয়াশা তৈরি হয়। ওই বিষয়ে প্রকাশিত খবর খারিজ করে টুইটারে রাজ্যপাল জানিয়ে দেন, তিনি হাওড়া এবং বালি পুরসভাকে আলাদা করার বিলে সই করেননি। সোমবার তাঁর নয়া টুইটে হাওড়া এবং বালি আলাদা না-করে একসঙ্গে ভোট করার কথা বললেন রাজ্যপাল ধনকর।

রাজ্যপাল ২০১৫ সালে হাওড়া পুরসভার ৬৬ টি ওয়ার্ডে ভোট হওয়ার কথা উল্লেখ করলেও, ওই বছর বালির অন্তর্গত ১৬টি ওয়ার্ডে নির্বাচন হয়। হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডে নির্বাচন হয় ২০১৩ সালে।

প্রসঙ্গত, মনে করা হচ্ছে, ওই সাংবাদিক বৈঠক হাও়ড়া এবং বালির ভোট সংক্রান্ত বিষয়েই ডাকা হয়েছে। রাজ্যপালের সকালের বক্তব্যের পর ওই বিষয়ে কমিশন কী বলে সেটাই দেখার।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top