News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে কাসগঞ্জ-ফারুখাবাদ এক্সপ্রেসে আগুন, দগ্ধ ৬ জন যাত্রী
Image

উত্তর প্রদেশে কাসগঞ্জ-ফারুখাবাদ এক্সপ্রেসে আগুন, দগ্ধ ৬ জন যাত্রী

ফারুখাবাদ, ২৭ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের ফারুখাবাদ জেলায় আগুন ধরে গেল কাসগঞ্জ-ফারুখাবাদ এক্সপ্রেস ট্রেনে। রবিবার রাত ১১.৪৫ মিনিট নাগাদ হরসিংপুর গোবা হল্ট স্টেশন ছাড়ার পরই কাসগঞ্জ-ফারুখাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন ধরে যায়। আগুন ধরে যায় পিছনের দিকের ৩ নম্বর বগিতে, আগুন দেখে আতঙ্কে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচান যাত্রীরা। তবে, ৬ জন যাত্রী দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।

ট্রেনের গার্ড চালককে অবহিত করার পর হাথিয়ারপুর রেল ক্রসিংয়ে ট্রেন থামিয়ে দেন চালক। ট্রেনের পিছনের দিকের ৩ নম্বর বগিকে তৎক্ষণাৎ ইঞ্জিনের সঙ্গে আলাদা করে দেওয়া হয়। আগুন দেখা মাত্রই ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে, আবার কয়েকজন দগ্ধ হয়েছেন। আরপিএফ ইন্সপেক্টর বীরেন্দ্র কুমার জানান, পরে আগুন নিভিয়ে ফেলা হয়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top