News Flash

  • Home
  • Uncategorized
  • চন্ডীগড়-দিল্লি সড়কে দু’টি বাসের সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন ১০ জন
Image

চন্ডীগড়-দিল্লি সড়কে দু’টি বাসের সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন ১০ জন

আম্বালা, ২৭ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার আম্বালায় দাঁড়িয়ে থাকা বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি বেসরকারি বাস। সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে চন্ডীগড়-দিল্লি সড়কে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও ১০ জন কমবেশি আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল দু’টি বাস। দিল্লিগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের পিছনে ধাক্কা মারে।

সংঘর্ষের জেরে বাসটির পিছনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়, মৃত্যু হয় ৪ জন পুরুষ ও এক মহিলার। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে আম্বালা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসগুলি কাটরা থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল। দুর্ঘটনার সময় সমস্ত যাত্রীরা ঘুমিয়েছিলেন। এএসআই নরেশ জানিয়েছেন, হরিয়ানার আম্বালা-দিল্লি হাইওয়ের ওপর হিলিং টাচ হাসপাতালের কাছে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের এবং ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি দিল্লিতে যাচ্ছিল, সেই সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসে ধাক্কা মারে। মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top