News Flash

  • Home
  • Uncategorized
  • Accidents : পৃথক স্থানে দূর্ঘটনায় নিহত দুই, আহত পাঁচ
Image

Accidents : পৃথক স্থানে দূর্ঘটনায় নিহত দুই, আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ বেপরোয়া লরির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন পাঁচজন৷ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ধলাই জেলার জহরনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ণ এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কলবী চাকমা৷ বয়স ৫০৷ আহতদের আমবাসা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য৷


জানা গিয়েছে, একটি অটো যাত্রী নিয়ে যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসা একটি বার চাকার ট্রাকের ধাক্কায় অটোটি দুমরে মুচড়ে যায়৷ অটোর চালক সহ সব যাত্রীই আহত হয়৷ আহতদের মধ্যে ওই মহিলা যাত্রীর মৃত্যু হয়৷ উল্লেখ, গতকালও আমবাসা থানা এলাকায় দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল৷ মাত্র চবিবশ ঘন্টার ব্যবধানে আমবাসা থানা এলাকায় দূর্ঘটনায় দুইজনের মৃত্যুতে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top