News Flash

  • Home
  • Uncategorized
  • Died : তেলিয়ামুড়ায় রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
Image

Died : তেলিয়ামুড়ায় রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ ডিসেম্বর৷৷ রেল লাইনে কাঁটা পড়ে মৃত্যু হল এক পঞ্চাশ ঊধর্ো ব্যাক্তির৷ ঘটনা তেলিয়ামুড়ার মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ণ এলাকায়৷ প্রাপ্ত খবর এরকম যে,, শনিবার রাতে তেলিয়ামুড়া রেল পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকায় রেলের ধাক্কায় এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে৷ সেই খবর মোতাবেক রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ করে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির৷


প্রথম পর্যায়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই ব্যাক্তির পরিচয় না জানতে পারলেও পরবর্তীতে ওই অপরিচিত ব্যাক্তির পরিচয় জানা যায়৷ মাইগঙ্গা অফিসটিলা এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সি ঠাকুর চাঁন বিশ্বাসের নিথর মৃতদেহ এটি৷ ঘটনার খবর যায় পরিবারের লোকজনদের কাছে, পরবর্তীতে তেলিয়ামুড়া রেল পুলিশ ঠাকুর চাঁন বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য৷ পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়৷ তবে রেল পুলিশের প্রাথমিক অনুমান, রাতের মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৫৫ বছর বয়সি ঠাকুর চাঁন বিশ্বাসের৷ তবে এই মৃত্যুর মূল কারণ কি সম্পূর্ণটাই বেরিয়ে আসবে ময়নাতদন্ত শেষে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top