News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron : এক মাসে বিশ্বজুড়ে ওমিক্রন আক্রান্ত ১.৫ লক্ষ
Image

Omicron : এক মাসে বিশ্বজুড়ে ওমিক্রন আক্রান্ত ১.৫ লক্ষ

জেনেভা, ২৬ ডিসেম্বর (হি.স.): মাত্র এক মাসের মধ্যে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের বাড়বৃদ্ধি। বিশ্বে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা -র রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ভারত-সহ বিশ্বের ১০৮টি দেশে ওমিক্রন ছড়িয়েছে।

হু-র দেওয়া তথ্য অনুসারে, বিশ্বে প্রথম ওমিক্রন ধরা পড়ে ২৪ নভেম্বর। তার পর থেকে দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের একাধিক দেশে অতি দ্রুততায় ছড়িয়েছে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের । এ পর্যন্ত গোটা বিশ্বে ওমিক্রনে মৃত্যু হয়েছে তিন জনের। মৃতরা ব্রিটেন, আমেরিকা ও ইসরায়েলের নাগরিক। সর্বত্র আক্রান্তের মধ্যে মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। তবে, উদ্বেগের কারণ সংক্রমণ ক্ষমতা। ডেলটার থেকে তিন গুণ বেশি সংক্রামক ওমিক্রন।

ভারতের স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, মাত্র ২২ দিনের মধ্যে ভারতের ১৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে ওমিক্রন। ভারতে প্রথম ওমিক্রন ধরা পড়েছিল ২ ডিসেম্বর। রবিবার সকালের সরকারি বিবৃতি অনুসারে গোটা দেশে ওমিক্রন আক্রান্ত ৪২২ জন। ইতিমধ্যে ১৩০ জন সুস্থও হয়ে উঠেছেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top