News Flash

  • Home
  • Uncategorized
  • Blast : বিহারে নুডলস তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত ৬ শ্রমিক, আহত ১২
Image

Blast : বিহারে নুডলস তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত ৬ শ্রমিক, আহত ১২

পটনা, ২৬ ডিসেম্বর (হি.স) : রবিবার বিহারের মুজফফরপুরের নুডলস তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ শ্রমিকের। আহত হয়েছেন আরও ১২ জন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিস ও দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন ওই নুডুলস তৈরির কারখানায় আশঙ্কা বিস্ফোরণ ঘটে বয়লার ফেটে গিয়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের খবর। ওই কারখানায় নুডলস তৈরি হত। রবিবার সকালে কারখানার বয়লার ফেটে এই বড়সড় বিপত্তি ঘটে। মৃত শ্রমিকদের পরিচয় এখনও জানা যায়নি। জেলাশাসক প্রবীণ কুমার জানিয়েছেন, এদিন সকাল ১০টায় নুডলস কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার সময় ওই কারখানায় কতজন ছিলেন তা জানার চেষ্টা চলছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top