News Flash

  • Home
  • Uncategorized
  • Rahul Gandhi : আমার পরামর্শই মেনে নিল কেন্দ্র, বুস্টার টিকা নিয়ে মোদী সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর
Image

Rahul Gandhi : আমার পরামর্শই মেনে নিল কেন্দ্র, বুস্টার টিকা নিয়ে মোদী সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স) : বড়দিনের রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ষাটোর্ধ্ব, স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের বুস্টার টিকা দেওয়া হবে। এবার এই প্রসঙ্গে কৌশলে মোদী সরকারকেই আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইটে লিখলেন, ‘বুস্টার টিকা নিয়ে কেন্দ্রীয় সরকার আমার পরামর্শ মেনে নিল!’

শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে নতুন বছরের ৩ জানুয়ারি থেকে। পাশাপাশি ষাটোর্ধ্বদের বুস্টার টিকা দেওয়ার কর্মসূচি শুরু হবে ১০ তারিখ থেকে।


ওমিক্রন যখন ক্রমেই দেশে ছড়িয়ে পড়ছে, তখন বুস্টার টিকার প্রয়োজনীয়তা নিয়ে বার বার সরব হন চিকিৎসকরা। কেন্দ্র অবশেষ তা মেনে নেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা। এই প্রসঙ্গেই বুস্টার টিকার প্রয়োজনীয়তার কথা জানিয়ে নিজের পুরনো টুইট তুলে ধরে ঘুরিয়ে মোদী সরকারকেই আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।। প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর বুস্টার টিকার দাবি জানিয়ে টুইট করেছিলেন কেরলের কংগ্রেস সাংসদ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top